দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফুটবলপ্রেমীদের উপহার মিলল এক অবিশ্বাস্য রোমাঞ্চের। ১০ গোলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।
প্রথমার্ধেই ডেকলান রাইস, এজরি কনসা ও বুকায়ো সাকার জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় থমাস টুখেলের দল। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে ব্যবধান কমিয়ে ৪-৩ করে ফ্রান্স।
৮৬তম মিনিটে ডিজেড স্পেন্সকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। সেখান থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। কিন্তু শেষদিকে উসমান দেম্বেলের দুর্দান্ত বাঁ পায়ের শটে আবারও ব্যবধান কমিয়ে ৫-৪ করে লে ব্লুরা, যা ম্যাচে নতুন উত্তেজনা ছড়িয়ে দেয়।
তবে যোগ করা সময়ের শেষ আক্রমণে সব আশা শেষ করে দেন জুড বেলিংহ্যাম। মাঝমাঠ থেকে বল নিয়ে একক নৈপুণ্যে ডিফেন্ডার ম্যাকসাঁস লাক্রোয়াকে কাটিয়ে বক্সে ঢুকে নিচের কোণে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। ম্যাচের শেষ কিকেই ইংল্যান্ডের ষষ্ঠ গোলটি করে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
হ্যাটট্রিক করা বুকায়ো সাকা ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। আর এই জয়ের মাধ্যমে ১৯৬৬ সালের পর পুরুষদের বিশ্বকাপে নিজেদের সেরা সমাপ্তি নিশ্চিত করেছে ইংল্যান্ড। মিয়ামিতে ১০ গোলের এই রুদ্ধশ্বাস লড়াই ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হিসেবে জায়গা করে নিয়েছে।
এমএস/